মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের আগুনে পুড়ল জেলেদের নৌকা ও জাল

মিররাইয়ের ডোমখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ইঞ্জিনচালিত নৌকা। ছবি : কালবেলা
মিররাইয়ের ডোমখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ইঞ্জিনচালিত নৌকা। ছবি : কালবেলা

মিরসরাইয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে তিন জেলের মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকা ও সাতটি জাল।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী স্লুইসগেট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান।

ক্ষতিগ্রস্ত জেলেরা হলেন- সাহেরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালী জলদাশ পাড়ার বাদল জলদাশ, রবি জলদাশ ও অর্জুন জলদাশ। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তারা।

ক্ষতিগ্রস্ত বাদল চন্দ্র জলদাশ বলেন, দীর্ঘ ২২ বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি এই নৌকা দিয়ে। প্রতিদিনের মতো শনিবার রাতে ডোমখালী বেড়িবাঁধ স্লুইসগেট এলাকায় সন্ধ্যায় আমার একটি নৌকা একটি জাল এবং আরও দুজনের ৭টি জাল রেখে বাড়িতে চলে আসি। সকালে খবর পাই রাতে কে বা কারা নৌকা ও ৭টি জাল পুড়িয়ে দিয়েছে। আমাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি।

তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীর ডোমখালী জেলেপাড়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছি। হয়তো এ কারণে শত্রুতাবশত আমার নৌকা ও জাল পুড়িয়ে দিতে পারে।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বাদল জলদাশ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জলদাশ বাড়ির নৌকার প্রধান সমন্বয়ক ছিলেন। তারই জেরে শনিবার রাতে বাদলের একটি মাছ ধরার নৌকা, একটি জাল ও রবি, অর্জুন জলদাশের ৬টি জাল পুড়িয়ে দিয়েছে। বিষয়টি আমাদের নবনির্বাচিত এমপিকে অবহিত করেছি।

মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা একটি নৌকা ও সাতটি জাল পুড়িয়ে দিয়েছে। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১০

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১১

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১২

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৩

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৪

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৫

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৬

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৭

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৮

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৯

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

২০
X