মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

চালকের আসনে বিদেশি মদ, আটক ১

বিদেশি মদসহ আটক রিপন। ছবি : কালবেলা
বিদেশি মদসহ আটক রিপন। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ মো. রিপন (৩৫) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সিএনজিচালিত অটোরিকশা চালকের আসনের সিটের নিচ থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটক রিপন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের আমির হোসেনের পুত্র।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিদেশি মদ পাচারের তথ্য পেয়ে মহাসড়কের বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। এ সময় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা চালকের আসনের সিটের নিচে সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মদগুলো সিএনজি করে চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X