চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি নারীদের ভূমিকা ও কৃতিত্ব গর্ব করার মতো : অর্থ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। ছবি : কালবেলা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। ছবি : কালবেলা

বাংলাদেশি নারীদের ভূমিকা ও কৃতিত্ব গর্ব করার মতো বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। তিনি বলেছেন, গত এক দশকে বাংলাদেশ সরকারের নেতৃত্বে নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে। আরও অন্তর্ভূক্তিমূলক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী।

সংবর্ধনার আয়োজন করে ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম। এ সময় রাজনীতিক, ব্যবসায়ী, একাডেমিয়া, সংবাদকর্মী, শিল্পকলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মেডিকেল শিক্ষার্থী এবং বিভিন্ন পটভূমির বিশিষ্ট মহিলারা উপস্থিত ছিলেন।

অতিথিদের স্বাগত জানিয়ে সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন আন্তর্জাতিক নারী দিবসের আগে সর্বস্তরের নারীদেরকে উৎসবের শুভেচ্ছা ও শুভ কামনা জানান।

তিনি বলেন, ভারত নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভারত ও বাংলাদেশ উভয় দেশের নারী ও মেয়েরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এসময় বিশিষ্ট নারী নেত্রীদের মধ্যে প্যানেল মেয়র আফরোজা কালাম, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সর্বাধ্যক্ষ শীলা মোমেন, সঙ্গীত ভবনের পরিচালক কাবেরী সেনগুপ্তা, দৈনিক বাংলার ব্যুরো চিফ ডেইজি মওদুত তাদের মতামত ব্যক্ত করেন।

শেষে প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি এন্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষার্থীরা আনন্দদায়ক ঐতিহ্যবাহী ভারতীয় লোকনৃত্য দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X