চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০ লাখ টাকা পেলেন নিহত চুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার

চেক হস্তান্তর। ছবি : কালবেলা
চেক হস্তান্তর। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের কাছে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত দুজন ছাত্র এবং আহত ছাত্র ও তার অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়। এ সময় আহত শিক্ষার্থী পেয়েছেন দুই লাখ টাকা।

জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সহযোগিতায় দুর্ঘটনায় চুয়েটের নিহত দুই ছাত্র শান্ত সাহা ও তাওফিক হোসেনের পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা প্রদান করা হয়। আহত শিক্ষার্থীর জন্য ১ লাখ টাকা দিয়েছেন। নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতি নিহত শিক্ষার্থীদের দুই লাখ টাকা করে মোট ৪ লাখ ও আহত শিক্ষার্থীকে ১ লাখ টাকা দিয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ছাত্রদের দাবিগুলো পূরণের অঙ্গিকার করেছিলেন। তিনি কথা রেখেছেন। আজ তাদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। যদিও আমাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সড়ক প্রশস্তকরণ, নিহতদের ক্ষতিপূরণ, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি ছিল। আগামী দুই মাসের মধ্যে চুয়েটের সড়কটি প্রশস্তকরণ করা হবে। নিহত দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিকুর রহমান নামে এ সড়কের নামকরণ করার বিষয়ে আমরা সড়ক ও মহাসড়ক বিভাগকে প্রস্তাবনা পাঠাবো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েট পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী। রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন। এ ছাড়া গুরুতর আহত হন পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া হিমু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X