চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ৭ কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার-২০২৪ প্রদান করা হয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার-২০২৪ প্রদান করা হয়। ছবি : কালবেলা

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার-২০২৪ প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত জেলা ও উপজেলা শুদ্ধাচার পুরস্কার-২০২৪ প্রদান অনুষ্ঠানে এই সম্মাননায় ভূষিত হয়েছেন ৭ জন কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা পান সীতাকুণ্ড উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এম রফিকুল ইসলাম এবং রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

এ ছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে সম্মানিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা কানু বিকাশ নন্দী এবং অফিস সহায়ক জয় সেন গুপ্ত। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে এ সম্মাননা পেয়েছেন মীরসরাই উপজেলার সমীর কান্তি চৌধুরী এবং কর্ণফুলী উপজেলার মোহাম্মদ আবুল কালাম।

উল্লেখ্য, ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১’ অনুযায়ী শুদ্ধাচার পুরস্কারের জন্য বিবেচ্য গুণাবলির মধ্যে অন্যতম হলো- সততা ও নৈতিকতা, সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও তথ্য প্রযুক্তির ব্যবহার, অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরিবীক্ষণ, দলগত কাজে সমন্বয়, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা, কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X