কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত

রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : সৌজন্য
রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : সৌজন্য

দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) রাজধানীর আর্মি গলফ ক্লাব কনভেনশন হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, সব শ্রেণির ক্রেতাকে আকৃষ্ট করে এমন সব আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে রূপায়ণ গ্রুপ, যা সেলস টিমকে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে সহজতর করছে। উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেন আর সেলস টিম মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে বিনিয়োগকে এগিয়ে নিয়ে সমান দায়িত্ব পালন করেন। আগামীতে বিদেশিদের আকৃষ্ট করে এমন সব প্রকল্প নিয়ে আসবেন উল্লেখ করে ব্যবসায়িক সাফল্য অর্জনে প্রতিষ্ঠানের সেলস টিমকে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল, উপদেষ্টা এএসএম শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তফা কামাল, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার এহসানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ আবুল হাসানসহ রূপায়ণ গ্রুপের সেলস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, বিশ্বমানের সর্বাধুনিক নানা প্রকল্প বাস্তবায়ন করে গ্রাহকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত আবাসস্থল নির্মাণের রোল মডেল রূপায়ণ গ্রুপ। এমন বাস্তবতায় আগামীতে স্মার্ট সিটি নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানের এসব উদ্যোগ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সেলস টিমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X