কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

সেলস কনফারেন্সে আকিজ ফ্লাওয়ার মিলসের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত
সেলস কনফারেন্সে আকিজ ফ্লাওয়ার মিলসের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

আকিজ ইনসাফ গ্রুপের একটি স্বনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড, কক্সবাজারের সি-প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট সব প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনটির মূল উদ্দেশ্য ছিল গত বছরের বিক্রয় পর্যালোচনা করা, ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা, ব্যবসায়িক পরিধি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করা এবং কোম্পানির নীতিমালার উপর আলোকপাত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, শেখ জামিল উদ্দিন এবং আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, অনুপ কুমার সাহা।

শেখ জামিল উদ্দিন উপস্থিত বিক্রয়কর্মীদের উদ্দেশ্যে একটি উদ্দীপনামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কোম্পানির সাফল্য অর্জনে বিক্রয় দলের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তাদের প্রতি উৎসাহিত করেন।

অনুপ কুমার সাহা সম্মেলনে কোম্পানির বিক্রয় পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণ ২০২৫ সালের জন্য নির্ধারিত ভবিষ্যৎ লক্ষ্যগুলো, ব্যবসায়িক পরিসর বিস্তারের পরিকল্পনা এবং প্রাসঙ্গিক নীতিমালা নিয়ে বিশদ আলোচনা করেন।

উল্লেখ্য, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জে অবস্থিত তাদের অত্যাধুনিক ১২০০ টন দৈনিক উৎপাদন ক্ষমতার ফ্যাক্টরির মাধ্যমে আটা, ময়দা ও সুজি উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোম্পানিটি ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আকিজ ইনসাফ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিনের সুযোগ্য তত্ত্বাবধানে দেশের অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্যে ভোগ্যপণ্য, বেকারি শিল্প, মুদ্রণ শিল্প এবং টেক্সটাইল শিল্পে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে নিরন্তর অবদান রেখে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X