কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংকের সাড়ে ৫ হাজার কোটির নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন

ব্র্যাক ব্যাংকের সাড়ে ৫ হাজার কোটির নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন। সৌজন্য ছবি
ব্র্যাক ব্যাংকের সাড়ে ৫ হাজার কোটির নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন। সৌজন্য ছবি

চলতি বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ৫০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ব্যাংকিং খাতের নিট ডিপোজিট প্রবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে দেওয়া এ সাফল্য ব্যাংকটির ওপর গ্রাহকের ক্রমবর্ধমান আস্থা, গ্রাহক-কেন্দ্রিক আয়োজন ও গ্রাহকের সঙ্গে ব্যাংকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিপোজিট প্রবৃদ্ধির এই সাফল্য উদযাপন করেন।

এ সময় মেহেরিয়ার এম. হাসান জোর দিয়ে বলেন, সুশাসনই হলো ব্র্যাক ব্যাংকের গ্রাহক আস্থা অর্জন এবং তা অব্যাহত রাখার মূল ভিত্তি। গ্রাহকের সঙ্গে ব্যাংকের চমৎকার সম্পর্কের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। ২০২৬ সালের মধ্যে ব্যবসায় দ্বিগুণ করার আমাদের যে লক্ষ্য রয়েছে, সেটি বাস্তবায়নে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।

এমন অর্জন নিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক শুধু আমাদের গ্রাহকদের ব্যাংকিং পার্টনার নয়, বরং তাদের লাইফস্টাইলের অংশ হিসেবে আর্থিক পরামর্শদাতা হতেও প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের ধারাবাহিক সম্প্রসারণ, গ্রাহকের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সেগুলোর স্থান পরিবর্তন, নিবেদিত গ্রাহক সেবা এবং আমাদের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের অব্যাহত উন্নয়ন এমন সাফল্য এনে দিয়েছে আমাদের।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক, তাহের হাসান আল মামুন, রিজিওনাল হেড, ক্লাস্টার ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজাররাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X