কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের আয়োজনে ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের আয়োজনে ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের আয়োজনে ‘বিজনেস এক্সপ্লোর সামিট -২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) ময়মনসিংহ ত্রিশালস্থ মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি.-এর নিজস্ব ফ্যাক্টরিতে দিনব্যাপী এ বিজনেস সামিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত ছয় মাসের বিক্রয়, বিক্রয়োত্তর সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে পর্যালোচনা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপদেষ্টা হাজী গোলাম মোস্তফা খান, নবনিযুক্ত উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি-এর ফ্যাক্টরি চিফ ইঞ্জি. মতিউর রহমান, পরিচালক (ফ্যাক্টরি) ইঞ্জি. মনিরুল হাসান স্বপন, ক্রেডিট রিকভারি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের বিভাগের পরিচালক মো. আওরংজেব মাহবুব পিপিএম (অব. এডি. ডিআইজি), শো-রুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান, বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ড. সাখাওয়াৎ হোসেন, ডিলার বিভাগের পরিচালক শরফুদ্দিন আহমেদ রুহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এবং সমগ্র দেশ থেকে আগত মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম ম্যানেজার এবং এর প্রতিনিধিরা।

‘বিজনেস এক্সপ্লোর সামিট - ২০২৪’-এ মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এম এ রাজ্জাক খান রাজ তার বক্তব্যে বলেন, ‘মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সকলের নিরলস প্রচেষ্টায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এতদূর আসার পেছনে পণ্য উৎপাদনে শতভাগ গুণগত মান বজায় রেখে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জন বড় ভূমিকা পালন করেছে। আমরা এ আস্থাকে ধরে রেখে দেশের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হতে চাই। শুধু তাই নয়, দেশের গন্ডি পেরিয়ে অচিরেই আমরা বিদেশের মাটিতে আমাদের পণ্য পৌঁছাতে রাত-দিন কাজ করছি। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা বিশ্ব জয় করবো একদিন ইনশাল্লাহ।

এছাড়াও, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ভবিষৎ পরিকল্পনা এবং বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে শো-রুম বিভাগের সেরা বিক্রয়কর্মীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X