বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন নাদিয়া

সালহা খানম নাদিয়া I ছবি: সংগৃহীত
সালহা খানম নাদিয়া I ছবি: সংগৃহীত

নতুন বছরের সূর্য উঠতেই ছোট পর্দার অঙ্গনে বয়ে এলো আনন্দের বার্তা। অভিনয়ের আলো ঝলমলে জগতের বাইরে নতুন এক জীবনের আলোয় উদ্ভাসিত হলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হতে যাওয়ার সুখবর জানিয়ে ভক্তদের আবেগে ভাসালেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।

প্রকাশিত ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।‘

কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, “আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।”

উল্লেখ্য, দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

এদিকে ২০২৪ সালের ২১ জুন, সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X