চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে রূপায়ণের প্রকল্প আলিফ মিম টাওয়ার হস্তান্তর

রূপায়ণ আলিফ মিম টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা
রূপায়ণ আলিফ মিম টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের প্রাণকেন্দ্র চট্টেশ্বরীতে অবস্থিত রূপায়ণ আলিফ মিম টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। শনিবার (৫ অক্টোবর) নগরের আগ্রাবাদে এক অভিজাত হোটেলে রূপায়ণ আলিফ মিম টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করা হয়।

রূপায়ণ আলিফ মিম টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ কমিটির অন্য সদস্যদের কাছে প্রকল্পের সব ডকুমেন্ট হস্তান্তর করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মীর মাজেদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ভূমি) মোস্তাফিজুর রহমান।

এসব ডকুমেন্ট গ্রহণ করেন রূপায়ণ আলিফ মিম টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ কমিটির অন্য সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, ডেপুটি ম্যানেজার (প্রশাসন) এইচএম গিয়াস উদ্দিন, এজিএম (রেজিস্ট্রেশন ও লোন) পিয়ার হোসেন, ম্যানেজার (কাস্টমার সার্ভিস) ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু সাইদ, ম্যানেজার (কাস্টমার সার্ভিস) ইঞ্জিনিয়ার জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) মোহাম্মদ মামুন, ওনার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার শারমিন সুলতানা তারিনসহ প্রকল্পের সব গ্রাহক ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিওও ইঞ্জিনিয়ার কামাল আহমেদ বলেন, আমরা আনন্দিত যে আপনাদের স্বপ্নের আবাসন তৈরি করে বুঝিয়ে দিতে পেরেছি। আমরা সব সময় চেষ্টা করে যাই আমাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে। এসময় প্রতিষ্ঠানের ডিজিএম (কাস্টমার সার্ভিস) মীর মাজেদুল ইসলাম বলেন, আমরা একটি ভবন তৈরি করে দায়িত্ব শেষ করি না। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা পর্যন্ত আমাদের কাস্টমার সার্ভিস টিম কাজ করতে থাকে। রূপায়ণ আলিফ মিম টাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ মিয়া বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বুঝে পেয়ে আনন্দিত। আমরা আশা করি, রূপায়ণ গ্রুপের সঙ্গে আমাদের এ সম্পর্ক অব্যাহত থাকবে।

রূপায়ণ আলিফ মিম টাওয়ার রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ৮৯তম হস্তান্তরকৃত প্রকল্প। এ প্রকল্পটি চট্টেশরী রোডের মূল সড়কের পাশেই নির্মিত। ৬০ ফুট প্রশস্ত সড়কসংলগ্ন বাণিজ্যিক এলাকায় প্রায় ১৬ দশমিক ২০ কাঠা জমির ওপর নির্মিত রূপায়ণ আলিফ মিম টাওয়ার একটি বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও ১৪ তলাবিশিষ্ট একটি আবাসিক কাম কমার্শিয়াল ভবন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১১

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১২

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৩

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৪

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৫

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৮

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৯

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

২০
X