কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইজেনারেশনের চেয়ারম্যান হলেন মোহাম্মাদ শাহজালাল

মোহাম্মদ শাহজালাল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ শাহজালাল। ছবি : সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজালাল। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শাহজালালকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

কাট্রি ব্রান্ডিং স্পেশালিস্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজিস্ট হিসেবে পরিচিত মো. শাহজালাল প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্বে ২৫ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ প্রসঙ্গে শাহজালাল বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ইজেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এর মাধ্যমে শুধু কোম্পানির অগ্রগতিই হবে না বরং বাংলাদেশও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

ইজেনারেশনের নেতৃত্বের পাশাপাশি মো. শাহজালাল জিজিবি, এম এস জয়নাল আবেদিন এবং এন এম এয়ার ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানও সফলভাবে পরিচালনা করছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও সরকারি খাতের কার্যক্রমকে ডিজিটাল সলিউশনের মাধ্যমে সহজতর করেছেন। মো. শাহজালাল আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সিএইচওজিএম-এর সময় বাংলাদেশ ট্রেড সেন্টার গঠন ও উদ্বোধনের আয়োজন করেন।

তিনি সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজন করেন এবং পরবর্তীতে কিরগিজস্তানে ট্রেড সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত ডালাডা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশ গ্যালারি’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X