বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন : আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এলো

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দেশের সব গণমাধ্যম তার স্বদেশে ফেরার ঘটনাবলি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। তেমনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেটির শিরোনাম হলো ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রয়টার্সের শিরোনাম ছিল চমকপ্রদ। তারা দাবি করেছে, বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারেক রহমান দেশে ফিরলেন। তার ফেরায় নেতাকর্মী উচ্ছ্বসিত। সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর অপেক্ষার খবরও প্রকাশ করেছে সংস্থাটি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটির শিরোনাম হলো ‘নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। বিবিসির শিরোনাম হলো— ‘১৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই সংক্রান্ত এনডিটিভির শিরোনাম হলো ‘১৭ বছর পর স্ত্রী-কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান’। এ ছাড়া ভারতের অন্যান্য মিডিয়াতেও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ঘটনাটি।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান যাবেন রাজধানীর এভারেকয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তিনি। এরপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২-এ নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এদিন আর অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X