উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি সই

রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মিটাস মেডিকেল ইনকরপোরেটেডের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর সই। ছবি : সংহগৃহীত
রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মিটাস মেডিকেল ইনকরপোরেটেডের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর সই। ছবি : সংহগৃহীত

প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক মানের চক্ষুসেবা প্রতিষ্ঠান মিটাস মেডিকেল ইনকরপোরেটেডের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছে রূপায়ণ সিটি উত্তরার অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেড।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উত্তরায় অবস্থিত রূপায়ণ সিটির ক্লাব বিল্ডিং বোর্ডরুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিটাস মেডিকেল ইনকরপোরেটেড বিজনেস ডেভলপমেন্ট অফিসার রিও নাগাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় রিভ নাগাই সরেজমিনে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চোখের পরীক্ষা করে চোখের বেশ কিছু ক্ষতিকর বিষয় তুলে ধরেন।

মিটাস মেডিকেল ইনকরপোরেটেড বিজনেস ডেভলপমেন্ট অফিসার রিও নাগাই জানান, তারা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের বাসিন্দাদের জাপানি পদ্ধতিতে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করবেন। এ প্রথমবার বাংলাদেশে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার সুযোগ পেয়ে আনন্দিত বলেও জানান রিও নাগাই।

অন্যদিকে রূপায়ণ সিটি উত্তরার অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের বিজনেস হেড সৈয়দ রেজাউল হক রেজা জানান, রূপায়ণ সিটি বাসিন্দাদের জন্য একশত ভাগ বেশি সুযোগ-সুবিধা দিয়ে আমরা কাজ করছি। সিটির বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করে তাদের জীবনযাপন অনেকটাই সহজ সেবামূলক কার্যক্রমে আমরা বদ্ধপরিকর। এ চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে রূপায়ণ সিটির বাসিন্দাদের শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে জাপানি পদ্ধতির মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ সময় মিটাস মেডিকেল ইনকরপোরেটেড বাংলাদেশের সমন্বয়ক নূর আশরাফ, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর কোনো সান, এক্সিলেন্স সার্ভিসের প্রশাসন বিভাগের প্রধান মো. হাবিবুল্লাহ জুনায়েত উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X