কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবসের আয়োজন

মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবস উদ্‌যাপন। ছবি : কালবেলা
মাইলস্টোন কলেজে মহান বিজয় দিবস উদ্‌যাপন। ছবি : কালবেলা

পরাধীনতার নাগপাশ ছিন্ন করার দিন ‘৫৪তম মহান বিজয় দিবস’ উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। বীরত্বের অবিস্মরণীয় দিনটি উদযাপন উপলক্ষে মাইলস্টোন কলেজ গৃহীত কর্মসূচির মধ্যে ছিল আমাদের অহংকারের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন।

পৌষের কুয়াশা ভেজা ভোরে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এরপর বিশাল মাঠজুড়ে প্রদর্শিত হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজ। মাইলস্টোন কলেজ বিএনসিসি, গার্ল গাইডস এবং রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে প্রদর্শিত চৌকস কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত মহান বিজয় দিবস পালন উপলক্ষে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিনটিকে স্মরণ করে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। আলোচনার শেষাংশে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে উপস্থিত সবাইকে। বিজয়ের দিনটিকে আরও আনন্দময় করে রাখতে ডিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশগ্রহণ করেন কলেজের মেইন ক্যাম্পাস এবং স্থায়ী ক্যাম্পাস দল। সৌহার্দ্যপূর্ণ খেলায় স্থায়ী ক্যাম্পাস দল জয় লাভ করলেও আনন্দে মাতোয়ারা ছিলেন সবাই।

বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ, পরিচালক এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X