রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝরাস্তায় আতশবাজি ফাটিয়ে জন্মদিন উদ্‌যাপন, যানজট ঘিরে উত্তেজনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুহাতে জ্বলন্ত আতশবাজি নিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে এক ব্যক্তির উদযাপন ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি মাঝরাস্তায় দাঁড়িয়ে আতশবাজি ফাটাচ্ছেন। তার সঙ্গে কয়েকজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। তারা রাস্তায় গাড়ি থামিয়ে নির্বিঘ্নে বাজিতে আগুন ধরাচ্ছেন। এ সময় ওই সড়কে যানজট তৈরি হলেও বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি ওই ব্যক্তিকে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনাটি গুজরাটের সুরতের দুমাস এলাকায় ঘটেছে। অভিযুক্তের নাম দীপক ইজারদার। তিনি একজন ব্যবসায়ী। ছেলের জন্মদিন উপলক্ষে মাঝরাস্তায় আতশবাজি ফাটিয়ে উদযাপন করছিলেন তিনি, যার ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

দীর্ঘ সময় অপেক্ষার পর যানজটে আটকে থাকা এক গাড়িচালক হর্ন বাজালে ক্ষুব্ধ হন দীপক। অভিযোগ রয়েছে, তিনি জ্বলন্ত আতশবাজি দেখিয়ে ইশারায় ওই চালককে হুমকিও দেন। ভিডিওটি সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এ বিষয়ে দীপক ইজারদার গণমাধ্যমকে বলেন, “আমি জনপ্রিয় মানুষ। আমার জন্য যদি পাঁচ মিনিট গাড়ি দাঁড়িয়ে থাকে, তাতে এমন কী ক্ষতি হয়ে যায়?”

ঘটনাটি নজরে আসার পর গুজরাট পুলিশ দীপকের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X