কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবি জব ফেয়ারে অংশ নিল আইএফআইসি ব্যাংক

এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশগ্রহণ। ছবি : সংগৃহীত
এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশগ্রহণ। ছবি : সংগৃহীত

শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনে যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। এবার তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে এআইইউবি জব ফেয়ার ২০২৪-এ অংশ নিয়েছে আইএফআইসি ব্যাংক।

শনিবার (২১ ডিসেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

এআইইউবি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মোছা. নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এ মেলায় আাইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স অ্যান্ড লজিস্টিকস কেএআরএম মোস্তফা কামাল। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রিসোর্স প্লানিং শেখ মনজুরুল হকের নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।

স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৪০০-এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X