কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মোখলেছুর রহমান

মোখলেছুর রহমান। ছবি : কালবেলা
মোখলেছুর রহমান। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক (আরকাইভস) মোখলেছুর রহমান।

গত ২৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের বিশেষ সভায় এবং ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় মোখলেছুর রহমানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশে আরকাইভিং পদ্ধতির উদ্ভব ও বিকাশ : নথি ব্যবস্থাপনায় শ্রেণিকরণ ও নিষ্পত্তিকরণ পদ্ধতির স্বরূপ অনুসন্ধান’। মোখলেছুর রহমানের গবেষণা তত্ত্ববধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী।

মোখলেছুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক (সম্মান) ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। মোখলেছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সুলতান আলী গাজী ও মাতার নাম আনোয়ারা খাতুন। তিনি চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১০

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১২

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৩

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৪

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৫

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৬

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৭

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

২০
X