কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ডিজিটাল সামিটে অংশ নিয়েছে অরেঞ্জবিডি 

ফিলিপাইনে অনুষ্ঠিত ডিজিটাল সামিটে অংশগ্রহণ করেছে অরেঞ্জবিডি। ছবি : সৌজন্য 
ফিলিপাইনে অনুষ্ঠিত ডিজিটাল সামিটে অংশগ্রহণ করেছে অরেঞ্জবিডি। ছবি : সৌজন্য 

ফিলিপাইন সরকারের বিভিন্ন ই-গভর্নেন্স প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিপাইনের বাংসমারো রাজ্যের শরীফ কবুনসুয়ান কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত ডিজিটাল বাংসমারো সামিটে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রী, বাংসমারো রাজ্যের প্রধান এবং ইউএনডিপির ফিলিপাইন প্রধান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল বাংসমারো সামিটে’ অরেঞ্জবিডির পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. শামীম হোসেনের নেতৃত্বে একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ‘জার্নি টু ডিজিটালাইজেশন অ্যানশ সার্ভিস ডেলিভারি ইকোসিস্টেম ব্লুপ্রিন্ট’ শীর্ষক সামিটে আলোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের বাংসমারো রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভার ১৪টি নাগরিক ও ব্যবসাসংক্রান্ত সেবাসমূহ ডিজিটালাইজড করার কাজ সুনামের সঙ্গে করছে অরেঞ্জবিডি লিমিটেড। যা পর্যায়ক্রমে সব পৌরসভায় কার্যকর করা হবে। এ প্রকল্পের আওতায় সব নাগরিক ও ব্যবসাসংক্রান্ত সেবা পর্যায়ক্রমে ডিজিটাল ট্রান্সফর্মেশনের আওতাধীন হবে।

এ ছাড়াও ফিলিপাইনের রাষ্ট্রপতির অধীনে থাকা প্রতিষ্ঠান ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্টেরও কাজ করছে অরেঞ্জবিডি। এই সিস্টেম ফিলিপাইন সরকার এবং দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের পর্যবেক্ষণ, তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ফিলিপাইন সরকারকে সহযোগিতা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X