কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঝড়ের তাণ্ডবে উড়ে যাচ্ছে ঘরের চাল, কাচে ঘেরা জানালা ভেঙে পড়ছে। বাতাসের সঙ্গে না পেরে রাস্তায় বাইক ফেলে এক ব্যক্তি নিরাপদ আশ্রয়ে ছুটলেও রক্ষা হয়নি, বাতাসের ঝাপটায় তিনি আছড়ে পড়েন।

ঝড়ের এমন নারকীয় তাণ্ডব দেখা গেছে ভিয়েতনামে। শক্তিশালী ঝড়ে দেশটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ধুলোর সঙ্গে মিশে গেছে ৫৭টি বাড়ি। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২ হাজার ৬০০টি স্থাপনা। ঝড়ে বাতাসের গতিবেগ এতটাই শক্তিশালী ছিল যে, পুরো শহরকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে।

শুরুতে ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগি গত বৃহস্পতিবার ভিয়েতনামে আছড়ে পড়ে। বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৯ কিলোমিটার, যা ভিয়েতনামে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে শক্তিমত্তার দিক থেকে রেকর্ড গড়েছে।

ঝড়টি শুরুতে ফিলিপাইনে নারকীয় তাণ্ডব চালায়। এর আঘাতে দেশটিতে ১৮৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১৩৫ জন মানুষ। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ।

বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, উষ্ণ জলবায়ুর প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব দেশে ঝড় ও বৃষ্টিপাতের পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে শক্তিশালী ঝড়ের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X