কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা এমিনেন্ট ২০২৫-এর লোকাল প্রেসিডেন্ট হলেন মৌনতা

মৌনতা আলম। ছবি : সংগৃহীত
মৌনতা আলম। ছবি : সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এমিনেন্ট ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম।

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জেসিআই ঢাকার বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির সম্মানীত সব সদস্য।

সভায় ২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- লোকাল অ্যাডভাইজার আশরাফুজ্জামান, আইসিটি অ্যাডভাইজার মাহবুব উল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আশরাফ এবং ইপশা আদিবা, ভাইস প্রেসিডেন্ট হুমায়রা চৌধুরী এবং ফারহানা মৌসুমি, সেক্রেটারি জেনারেল আবির আহমেদ খান, ট্রেজারার শারমিম সাত্তার অবনি, জেনারেল লিগ‍্যাল কাউন্সিল আল আমিন রকি, কমিটি চেয়ার মশিউর রহমান, ট্রেইনিং কমিশনার সিকান্দার বাপ্পি, লোকাল ডিরেক্টর হাবিবুর রহমান তন্ময় এবং ডা. শশী।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট মৌনতা আলম বলেন, দেশের বিভিন্ন সেবামূলক কাজে সব সময় এগিয়ে যাব। সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মৌনতা আলম আরও বলেন, আমরা সারা দেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। দেশের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রান্তিক পর্যায় থেকে কাজ করা হবেও বলে জানান মৌনতা আলম।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টিরও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১০

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১২

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৩

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৪

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৫

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৬

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৭

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৮

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৯

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

২০
X