কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু টেকনোর

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে টেকনো। ছবি : সংগৃহীত
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে টেকনো। ছবি : সংগৃহীত

গ্রাহকদের জন্য সেরা আফটার-সেলস সার্ভিস (বিক্রয়োত্তর সেবা) নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে লিডিং গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, কার্লকেয়ার বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফ্টওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তাসহ অন্যান্য পরিসেবা প্রদান করবে।

গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সার্ভিস সেন্টার উদ্বোধন করল টেকনো।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ। এছাড়া, অনুষ্ঠানে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিদের উপস্থিতি নতুন এই সার্ভিস সেন্টারের গুরুত্বকে তুলে ধরে, যা টেকনোর বিক্রয়োত্তর সেবা ও গ্রাহকদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

নতুন এ সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে টেকনো ও কার্লকেয়ার। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকরা এ সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিংয়ের উপর ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। একইসঙ্গে ফ্রি সার্ভিসিং, সফটওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা গ্রহণ করার সুযোগ থাকছে। এ ছাড়া নির্বাচিত গ্রাহকরা পাবে বিশেষ উপহার।

আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘টেকনো অত্যাধুনিক স্মার্টফোনের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কার্লকেয়ার পরিচালিত নতুন এ ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার টেকনো ব্যবহারকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X