কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো নন-স্টিক পেইন্ট 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের রঙের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। কেননা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন (Ultra Nonstick Emulsion), যা রঙের প্রযুক্তিতে নতুন মান স্থাপন করেছে।

নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আল্ট্রা নন-স্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে থাকতে পারেন একদম দুশ্চিন্তামুক্ত। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে।

আল্ট্রা নন-স্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় প্রদান করে ৫ গুণ বেশি মসৃণতা, ২ গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড, যা দেয় দেয়ালের নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা। এর সঙ্গে আরও রয়েছে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।

এই পেইন্টের এক্সটেরিয়র রেঞ্জ রয়েছে আরও এক ধাপ এগিয়ে, যেখানে ব্যবহৃত হয়েছে ডার্ট পিকআপ রেজিস্ট্যান্স (DPUR) ও ওয়েদারগার্ড (Weatherguard) প্রযুক্তি। এই প্রযুক্তি যে কোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাহিরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি, এই এক্সটেরিয়র পেইন্টেও ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি রয়েছে।

এশিয়ান পেইন্টস বিশ্বাস করে, এই উদ্ভাবনী ইমালশন ঘরের ভেতরের ও বাইরের- উভয়ের দেয়ালের জন্যই নতুন যুগ শুরু করেছে। তাই গ্রাহকদের উদ্দেশ্যে তাদের প্রশ্ন : ‘এশিয়ান পেইন্টস-এর নন-স্টিক পেইন্টের ভবিষ্যৎ যখন এখনই আপনার হাতের মুঠোয়, তবে প্লাস্টিক পেইন্টেই আটকে থাকবেন কেন?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X