কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলা ৫২ নিউজ ডট কম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘বাংলা ৫২ নিউজ ডট কম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : সংগৃহীত
‘বাংলা ৫২ নিউজ ডট কম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত ‘বাংলা ৫২ নিউজ ডট কম’ সংবাদ মাধ্যমটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে কেক কেটে সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলা ৫২ নিউজ ডট কম’-এর প্রকাশক ও সম্পাদক কাজী আওলাদ হোসেন৷

সুমাইয়া মুনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলা ৫২ নিউজ ডট কম’-এর প্রধান উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ (বিএনসিসিও), লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান, ‘বাংলা ৫২ নিউজ ডট কম’র উপদেষ্টা খালিদ হাসান, অ্যাডভোকেট মজিবুর রহমান, টিআইবির সদস্য ড. জাহিদ।

এছাড়া উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসের বিভিন্ন প্রতিনিধিরা। দেশ ও প্রবাসের যেসব প্রতিনিধি বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মাননা স্মারকে ভূষিত করা হয়। অনুষ্ঠানের শেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা পর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালে পদযাত্রা শুরু করে ‘বাংলা ৫২ নিউজ ডট কম৷’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X