সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের হলে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

গ্রেপ্তার ৫ শিক্ষার্থী। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৫ শিক্ষার্থী। ছবি : কালবেলা

সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, এদিন দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সাভারের সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়। বিষয়টি জানতে পেরে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আখতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের খাগান এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X