কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

তার্কিশ এয়ারলাইনসের ব্র্যান্ড প্রোমোটর হলেন সালাহউদ্দিন সুমন 

তার্কিশ এয়ারলাইনসের কার্যালয়ে সালাহউদ্দিন সুমনের চুক্তিপত্র গ্রহণ। ছবি : সংগৃহীত
তার্কিশ এয়ারলাইনসের কার্যালয়ে সালাহউদ্দিন সুমনের চুক্তিপত্র গ্রহণ। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে তার্কিশ এয়ারলাইনসের ব্র্যান্ড প্রোমোশনের জন্য চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক সালাহউদ্দিন সুমন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় তার্কিশ এয়ারলাইনসের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এ সময় সালাহউদ্দিন সুমন বলেন, ‘তার্কিশ এয়ারলাইনসের মতো বিশ্বমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তুরস্ক আমার প্রিয় গন্তব্যগুলোর একটি এবং আমার তৈরি কন্টেন্ট যদি আরও বেশি মানুষকে তুরস্ক ও তার্কিশ এয়ারলাইনসের সৌন্দর্য আবিষ্কার করতে অনুপ্রাণিত করতে পারে, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।’

তার্কিশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ে তাদের ব্র্যান্ডকে আরও বিস্তৃত করতে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কাজ করা তাদের জন্য একটি কৌশলগত পদক্ষেপ। তারা আশা করছেন, সালাহউদ্দিন সুমনের মাধ্যমে ভ্রমণপ্রেমীরা নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন এবং তার্কিশ এয়ারলাইনসকে আরও কাছ থেকে আবিষ্কার করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার্কিশ এয়ারলাইনসের ঢাকায় নিযুক্ত কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং সংস্থাটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। চুক্তির আওতায় সালাহউদ্দিন সুমন তার্কিশ এয়ারলাইনসের সেবা, বৈচিত্র্যময় গন্তব্য ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, যা তার বিশাল সংখ্যক অনুসারীদের জন্য নতুন ভ্রমণ অনুপ্রেরণা হয়ে উঠবে।

এই চুক্তির পেছনে বিশেষ ভূমিকা রেখেছে সালাহউদ্দিন সুমনের পূর্ববর্তী কিছু কন্টেন্ট, যেখানে তিনি তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থান, সংস্কৃতি ও তার্কিশ এয়ারলাইনসের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত কাভারেজ দিয়েছেন। তার এই কন্টেন্টগুলো তার্কিশ এয়ারলাইনসের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং তার কাজের মান ও জনপ্রিয়তা বিবেচনা করেই তাকে ব্র্যান্ড প্রোমোশনের জন্য চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X