কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাস ম্যাট রপ্তানি শুরু করল আরএফএল

ফিলিপাইনের  উদ্দেশে গ্রাস ম্যাটের প্রথম চালান পাঠায় আরএফএল। ছবি : কালবেলা
ফিলিপাইনের উদ্দেশে গ্রাস ম্যাটের প্রথম চালান পাঠায় আরএফএল। ছবি : কালবেলা

গ্রাস ম্যাট রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। ফিলিপাইনে রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছে গ্রুপটি। সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানা থেকে ‘সাপোর্ট’ ব্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনের উদ্দেশে পাঠানো হয়েছে।

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাস ম্যাট মূলত বিল্ডিংয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের সৌন্দর্য বৃদ্ধিতে, খেলার মাঠ তৈরিতে এবং বিভিন্ন ল্যান্ডস্কেপিং কাজে ব্যবহৃত হয়। আগে এই পণ্যটি বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। কিন্তু আমাদের উৎপাদনের ফলে দেশের চাহিদা মেটাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। ক্রমান্বয়ে এ পণ্যের আমদানিনির্ভরতা কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আহসান হাবিব বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, প্রথমবারের মতো ‘সাপোর্ট’ গ্রাস ম্যাট রপ্তানি করতে পেরেছি। আমাদের পণ্যের গুণগত মান এবং উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত হয়েছে। আমরা এখন শুধু দেশীয় চাহিদা মেটাতেই সক্ষম নই, বরং বিদেশেও রপ্তানি করার সক্ষমতা আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় গ্রাস ম্যাটের ব্যাপক চাহিদা রয়েছে। শিগগিরই আমরা ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় গ্রাস ম্যাট রপ্তানি শুরু করব। এ জন্য আমাদের কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X