কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের গবেষণায় আগ্রহী করছে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’

ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা শেখাতে ‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল অন-লাইন জার্নাল হাব’।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশানে টপ স্কলার সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করেন তারা। এ প্রোগ্রামের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে তা তুলে ধরা হয়।

এ সময় ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম বলেন, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার বিকল্প নাই। গবেষণা একজন মানুষের চিন্তার পরিবর্তন আনে যার মাধ্যমে রাষ্টের গুনগত পরিবর্তন সম্ভব ।

পাশাপাশি ‘ইন্টারন্যশনাল অন-লাইন জার্নাল হাব বাংলাদেশের ডিরেক্টর ডা. তৃণা ইসলাম বলেন, আমাদের দেশের তরুনরা খুবই মেধাবী শুধু একটু সুযোগ পেলেই তারা বিভিন্ন বিষয়ে গবেষণায় পারদর্শী হয়ে উঠবে। অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, সঠিক গাইড লাইন পায় না বলেই তারা আগ্রহ হারিয়ে ফেলে

ডা. তৃণা বলেন, আমাদের প্রতিষ্ঠান সবসময় গবেষণার পথে বাধা দূর করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের পাশে থাকবে। তিনি বলেন ইতিমধ্যে আমরা ১০ হাজার গবেষক এবং দশটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল প্রস্তুত করেছি।

‘ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রামে এর রিসার্চ অ্যাসোসিয়েট বাকি বিল্লাহ বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X