কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বাজারে বিশ্বখ্যাত ৪ এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম

দেশের বাজারে ৪টি বিশ্বখ্যাত এআইওটি ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে আকিজ টেলিকম লিমিটেড। ছবি : সংগৃহীত
দেশের বাজারে ৪টি বিশ্বখ্যাত এআইওটি ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে আকিজ টেলিকম লিমিটেড। ছবি : সংগৃহীত

দেশের বাজারে ৪টি বিশ্বখ্যাত এআইওটি ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে আকিজ টেলিকম লিমিটেড। ব্র্যান্ডগুলো হলো ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স। এসব ব্র্যান্ড গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিতের পাশাপাশি মোবাইল ফোন ও গ্যাজেট খাতের সম্প্রসারণে অবদান রাখবে।

এ উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার বনানী ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান এবং ওয়ানলিন টেকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ানলিন টেকের গ্লোবাল ম্যানেজার পল।

আকিজ টেলিকমের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু হওয়া ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার ও এয়ারমার্স ব্র্যান্ডগুলো ইতোমধ্যে স্মার্ট প্রযুক্তি, উদ্ভাবন এবং গুণমানের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। বাংলাদেশে বাজারে এসব ব্র্যান্ডের পণ্য বিক্রির জন্য আকিজ টেলিকম বহুজাতিক করপোরেশন শেনজেন ওয়ানলিন টেকনোলজি কোং লিমিটেডের সঙ্গে একটি রয়্যালটি চুক্তি স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘বিশ্বব্যাপী সমাদৃত এ ব্র্যান্ডগুলোর পণ্য বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসার লক্ষ্যে শেনজেন ওয়ানলিনের সঙ্গে আকিজ টেলিকমের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উদ্যোগটি দেশকে আরও স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।’

আকিজ টেলিকম লিমিটেডের সিইও জি এম কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশে এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো লঞ্চ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই উদ্যোগ আমাদের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ; পাশাপাশি সবার জন্য স্মার্ট ও সম্ভাবনাময় ভবিষ্যত নির্মাণের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এসব ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

ইভেন্ট চলাকালীন টিডব্লিউএস ইয়ারবাড, নেকব্যান্ড ও ক্যাবলসহ মোট ১৫০টির ও বেশি নতুন এআইওটি পণ্য প্রদর্শন এবং লঞ্চ করা হয়। দেশের প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে সবার জন্য অনন্য ডিজিটাল লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আকিজ টেলিকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X