কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন

স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন। ছবি : সৌজন্য
স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জনের কৃত্রিম পা সংযোজন। ছবি : সৌজন্য

দীর্ঘদিন লাঠি, ক্রাচ, কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন বিভিন্নভাবে পা হারানো অসহায় ২৫ ব্যক্তি। বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।

স্বপ্ন নিয়ের উদ্যোগে গত সোমবার ২১ এপ্রিল রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে ২৫ জনের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম শুরু হয়। রোববার (০৪ মে) পা সংযোজন ও এগারো দিন প্রশিক্ষণ শেষে তাদের কৃত্রিম পা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মো. মনিরুল ইসলাম, স্বপ্ন নিয়ের পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, পরিচালক (পরিকল্পনা) আরাফাত হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন, সদস্য সাকিব হাসান, সুজন মোল্লা প্রমুখ।

কৃত্রিম পা লাগানো প্রসঙ্গে স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সবার সহযোগিতায় আজসহ মোট ১৫২ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি।

তিনি বলেন, আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এ সব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। পক্ষাঘাতগ্রস্ত অসহায় ও গরিব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই স্বপ্ন নিয়ে এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X