কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হিউম্যান এইড ফাউন্ডেশনের নেতৃত্বে তবিবুর-হাসানুর-তরিকুল

বাঁ থেকে সভাপতি তবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি তবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোর জেলার মনিরামপুর উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান এইড ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন ড. আব্দুল্লাহ আল মাসুদ, উমার বিন কাশেম ও ডা. মুন্সি মেহেদী হাসান।

গতকাল বুধবার (১১ নভেম্বর) ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে, গত রোববার (৯ নভেম্বর) রাতে ভার্চুয়ালি সভায় ফাউন্ডেশনটির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মাসুদের উপস্থিতিতে ৩৭ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ ও আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহসাংগঠনিক লাভলু হোসেন, সহকারী আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম সুমন, অফিস, অর্থ ও পরিকল্পনা দায়িত্বে হাফেজ নাজমুল হোসেন এবং সহকারী মো. আব্দুল্লাহ।

ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন—শিক্ষা বিভাগ : আসাদ হোসেন, সহকারী : শাহিন, সমাজকল্যাণ : তাজুল ইসলাম, ছাত্রকল্যাণ : হাসিব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক : হাবিল হোসেন, সহকারী : ফয়সাল হোসেন, ধর্ম বিষয়ক : নাজমুল হোসেন, মেডিকেল সেবা : হাসানুর রহমান, সহকারী-১ : লিটন হোসেন, সহকারী-২ : রিয়াদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগ : তরিকুল ইসলাম, প্রকাশনা : আরিফ হোসেন, সহকারী প্রকাশনা : রাশেদ হোসেন, মহিলা ও শিশু কল্যাণ : জিনাত আরা আফনান।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন—বি কে ওমর, আবু হুরাইরা, তাজাম্মুল হক, তাজিম হোসেন, সজিব হোসেন, নাজমুস সাকিব, ইব্রাহিম, মোতালেব, আলামিন, হযরত আলি, মুহসিন মুজাহিদ, রাসেল হোসেন, জিহাদ হোসেন, মেহেদি হাসান মুন্না, ইমামুল হক, বায়েজিদ হোসেন কামাল, হাসিব হোসেন এবং মো. ইদ্রিস।

সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে নতুন কমিটি গঠন বলেন, আপনাদের সহযোগিতা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা চাই, হিউম্যান এইড ফাউন্ডেশন এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক, যাকে মানুষ আস্থার সঙ্গে ‘মানবতার ঠিকানা’ বলে ডাকবে।

প্রসঙ্গত, হিউম্যান এইড ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, সংগঠনটি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়। এরমধ্যে রয়েছে অসচ্ছল পরিবারকে সহায়তা, চলাচলে অক্ষমদের হুইলচেয়ার বিতরণ, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ, দুর্যোগ ও উৎসবে ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ, বৃক্ষরোপণ, রাস্তা মেরামত এবং টিউবওয়েল স্থাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X