কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটির ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিন্ডিকেট সভায় সদস্যরা। ছবি : সংগৃহীত
সিন্ডিকেট সভায় সদস্যরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটির ১৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় ১৩তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে বিগত একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত অনুমোদন, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির সংশোধিত নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের ক্রয় নীতিমালাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর পাশাপাশি সভায় বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়। আগামী অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের মাঝামাঝি সময়ে এটি আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় মনোনীত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার এনডিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান ও ডা. সাগুপ্তা মাহমুদ, একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সাদিক ইকবাল এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এমএম এনামুল আজিজ।

সভায় সিন্ডিকেট সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X