রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

র‌্যাংগস ইমার্টের রেফ্রিজারেটর কার্নিভাল। ছবি : সৌজন্য
র‌্যাংগস ইমার্টের রেফ্রিজারেটর কার্নিভাল। ছবি : সৌজন্য

পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত র‌্যাংগস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে ওয়ার্লপুল। গত ২৪ মে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত।

শনিবার (২৪ মে) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ওয়ার্লপুল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং খন্দকার সালিম সাদ শানান, হেড অব সেলস মো.এনামুল হক এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আসিফ এম হোসাইন।

অনুষ্ঠানে র‌্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান এবং সিওও মি. ইরাজ এইচ. সিদ্দিকী সহ অন্য কর্মকর্তারা। ঈদ উপলক্ষে অনেকেই তাদের বাড়ির প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী আপগ্রেড করার পরিকল্পনা করেন, আর এই সময়ে রেফ্রিজারেটর ফেয়ার ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে। এই ফেয়ার থেকে ক্রেতারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে হিটাচির এনার্জি-সাশ্রয়ী, আধুনিক ডিজাইন ও স্মার্ট ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটর কিনতে পারবেন। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিটাচি, আর এই আয়োজন ব্র্যান্ডটির সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র‌্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে-রেফ্রিজারেটর, এসিসহ আরও আকর্ষণীয় গিফট জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজ্যি এক্সচেঞ্জ অফারসহ আরও অনেক কিছু।

সংবাদ সম্মেলনে ওয়ার্লপুল ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং খন্দকার সালিম সাদ শানান বলেন, ওয়ার্লপুল সর্বদা দেশজুড়ে ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি পালন করে আসছে। স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে আমাদের রেফ্রিজারেটরগুলিতে সর্বাধুনিক প্রযুক্তির সংযুক্তি করা হয়েছে। এছাড়াও, এর উন্নত এনার্জি-সাশ্রয়ী প্রযুক্তি আপনাকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা প্রদান করবে। ঈদের আনন্দকে আরও সুন্দর করতে, আমরা অত্যাধুনিক রেফ্রিজারেটর প্রযুক্তিকে ক্রেতাদের জন্য সহজলভ্য করে তুলতে চাই।

র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র‌্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারবেন। আমাদের লক্ষ্য, ইলেক্ট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে র‌্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X