কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাইব্রেন্ট এখন বসুন্ধরা সিটিতে

বসুন্ধরা সিটিতে ভাইব্রেন্টের নতুন শোরুম উদ্বোধন। ছবি : সৌজন্য
বসুন্ধরা সিটিতে ভাইব্রেন্টের নতুন শোরুম উদ্বোধন। ছবি : সৌজন্য

গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র বসুন্ধরা সিটিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার জনাব শেখ তানভীর তাপস। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শোরুমগুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি।

প্রত্যেকটি শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইলসামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।

নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে আগামী ২৬ মে, ২০২৫, সোমবার পর্যন্ত যেকোনো পণ্যে ২০% ছাড় সুবিধা রয়েছে। ঢাকার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র পান্থপথের বসুন্ধরা সিটির ৭ম তলায় ভাইব্রেন্টের শোরুমের উদ্বোধন করা হয়েছে। যেকোনো সেবা পেতে যোগাযোগ করুন ০১৭১১৪০৬৮৪৪।

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শোরুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X