সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে  সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে  সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ১১ জানুয়ারি (রোববার) প্রতীক বরাদ্দের আগে আধুনগর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ধানের শীষে প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন। ভিডিওটি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর পরিপন্থি এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।

এই বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X