কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সব কর্মকর্তারা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীকে বরণ করে নেন। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সব কর্মকর্তারা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীকে বরণ করে নেন। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তিনি যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োজিত থাকবেন।

অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে ১৯৭৭ সালে বিএসসি এবং ১৯৭৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

১৯৯৭ সালে ভারতের যাদভপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯-২০২২ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সব বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে ৩০ আগস্ট সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীকে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামানকে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সব সদস্য বিদায়ী ও নবাগত ভিসির ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X