বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা ইউনিভার্সিটি। ছবি : সৌজন্য
উত্তরা ইউনিভার্সিটি। ছবি : সৌজন্য

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ফর ইনোভেশন (উরি) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী- বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি কৃর্তপক্ষ।

ডটজও র‌্যাঙ্কিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র‌্যাঙ্কিং ছাড়াও উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩টি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।

এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে। এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, এই গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয় উচ্চশিক্ষার উদ্ভাবনী নিদর্শন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।

বৈশ্বিক এই অবস্থান উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও দূরদৃষ্টিসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ প্রতিষ্ঠান গুণগত শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার ধারক ও বাহক। এ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে, যা দেশ, সমাজ ও শিক্ষার্থীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করবে এমনটি জানান ইউনিভার্সিটির শিক্ষকরা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X