মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ফরেন পোস্ট অফিসে অবৈধ ‘পাকিস্তানি গৌড়ি’ ক্রিম জব্দ

চট্টগ্রামে অবৈধ পাকিস্তানি ‘গৌড়ি’ ব্র্যান্ডের ফর্সা করার ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
চট্টগ্রামে অবৈধ পাকিস্তানি ‘গৌড়ি’ ব্র্যান্ডের ফর্সা করার ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফরেন পোস্ট অফিসে বিপুল সংখ্যক অবৈধ পাকিস্তানি ‘গৌড়ি’ ব্র্যান্ডের ফর্সা করার ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব প্রসাধনী সামগ্রী আমদানি নীতিমালা লঙ্ঘন করে দেশে আনা হয়েছিল।

কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পাঠানো এই চালানটি ডাকযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (আইসিডি)-এর কাছে আগেই এ বিষয়ে গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) চালানটি চট্টগ্রাম ফরেন পোস্ট অফিসে পৌঁছানোর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কাস্টমস হাউস চট্টগ্রাম, ডিএফআই ও পোস্ট অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্যগুলোর বিস্তারিত তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করে সেগুলো জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলো মোট ২৮টি কার্টনে আনা হয়েছিল। প্রতিটি কার্টনে প্রায় ৩০ কেজি করে মোট ৮০০ কেজি ‘গৌড়ি’ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ক্রিম ছিল, যা মূলত ত্বক ফর্সা করার প্রসাধনী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, জব্দ করা প্রসাধনী সামগ্রীগুলো আমদানি নীতি বহির্ভূতভাবে দেশে আনা হয়েছে। এ কারণে পণ্যগুলো রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তীতে এগুলো ধ্বংস করা হবে।

বৈদেশিক ডাক বিভাগের (পিএবি শাখা) রাজস্ব কর্মকর্তা সবুর শেখ বলেন, জব্দের পর আপাতত পণ্যগুলো কাস্টমসের নিলাম শেডে সংরক্ষণ করা হয়েছে। পরে আইনিব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X