কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পিক্সেল-এ এশিয়ার শীর্ষ তিনে বাংলাদেশের ইমন

ইমরুল কাওসার ইমন। ছবি : সৌজন্য
ইমরুল কাওসার ইমন। ছবি : সৌজন্য

আন্তর্জাতিক ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম পিক্সেল-এ বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন। চলতি জুলাই মাসে প্ল্যাটফর্মটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। এ ছাড়া রয়েছেন এশিয়ার সেরা তিন ভিডিও নির্মাতার তালিকায়।

পিক্সেল-এর পরিসংখ্যান অনুযায়ী, ইমনের অ্যাকাউন্ট থেকে ভিউ ৩৪.২ মিলিয়ন (৩ কোটি ৪২ লাখ) ছাড়িয়ে গেছে। শুধু গত চার সপ্তাহেই তার ভিডিওগুলো দেখা হয়েছে ৬.৫ মিলিয়ন বার। জনপ্রিয়তার এই ধারা এতটাই প্রবল যে, প্রতি সেকেন্ডে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার ভিডিও ৭ বার ডাউনলোড হচ্ছে এবং প্রতি সেকেন্ডে ১১৬ জন ব্যবহারকারী বাংলাদেশের ভিডিও দেখছেন, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পিক্সেল-এর অলটাইম র‍্যাঙ্ক-এ গত ৩০ দিনে ইমনের অবস্থান ১৪তম স্থানে, যা নতুন কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য অনন্য অর্জন।

বিশ্বব্যাপী ইমনের এই জনপ্রিয়তার কারণে পিক্সেলের হোমপেজে ‘BANGLADESH’ ট্যাগটি যুক্ত করেছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ, যা আগে ছিল না। ফলে এখন থেকে বাংলাদেশি ভিডিও নির্মাতারা আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে আরও দৃশ্যমান হয়ে উঠবেন।

ইমরুল কাওসার ইমন বলেন, ‘দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারাটা আমার জীবনের অন্যতম অর্জন। আমি চাই বিশ্ব জানুক, আমাদের দেশেও চমৎকার ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাতারা আছেন। এই অর্জন দেশের তরুণ ভিডিও নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এমন অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও মানসম্পন্ন ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরিতে মনোযোগ দিতে চান ইমন। তিনি তরুণদের জন্য একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও করছেন, যাতে বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের ভিডিও নির্মাতা উঠে আসতে পারে।

ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X