কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেকাথলন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদের নিয়োগ

সায়েফ আহমেদ। ছবি : সংগৃহীত
সায়েফ আহমেদ। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া সামগ্রী প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেকাথলন, তাদের বাংলাদেশ অপারেশনের জন্য নতুন প্রোডাকশন কান্ট্রি ডিরেক্টর হিসেবে সায়েফ আহমেদকে নিয়োগ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং টেকসই উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।

সায়েফ আহমেদ ডেকাথলনের সঙ্গে তার ১১ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে এই নতুন দায়িত্ব গ্রহণ করছেন। ২০১৪ সালে বাংলাদেশে প্রোডাকশন লিডার হিসেবে যাত্রা শুরু করে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ফ্রান্সে ডেকাথলনের প্রধান কার্যালয়ে ‘পারচেজ ডিরেক্টর, ওভেন অ্যাপারেল’ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছিলেন। প্রযুক্তিভিত্তিক উৎপাদন এবং বৈশ্বিক সোর্সিংয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের উৎপাদন কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ডেকাথলনের জন্য একটি অন্যতম প্রধান সোর্সিং হাব। এখানকার সহযোগী কারখানাগুলোতে প্রতি বছর ১০ কোটিরও বেশি পণ্য উৎপাদিত হয়, যা প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক সোর্সিংয়ের ১০ শতাংশের বেশি। বাংলাদেশ থেকে পোশাক, জুতা, তাঁবু ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয় এবং দেশটি কোম্পানির শীর্ষ তিনটি সোর্সিং গন্তব্যের একটি।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সায়েফ আহমেদ বলেন, বাংলাদেশে ডেকাথলনের প্রোডাকশন টিমের নেতৃত্ব দেওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম এবং এটি কেবল একটি সোর্সিং হাব নয়, বরং উদ্ভাবন ও টেকসইতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি আমাদের স্থানীয় দল ও অংশীদারদের সঙ্গে কাজ করে একটি আধুনিক, নৈতিক ও শক্তিশালী উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে উন্মুখ।

ডেকাথলনের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রোডাকশন জোন ডিরেক্টর, দীপক ডি’সুজা এই নিয়োগ প্রসঙ্গে বলেন, সায়েফের নেতৃত্বের এই পথচলা ডেকাথলনের মূল্যবোধের এক চমৎকার প্রতিফলন। আমরা আত্মবিশ্বাসী যে, তার অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা বাংলাদেশের উৎপাদন কার্যক্রমে স্থিতিশীলতা ও উদ্ভাবন নিয়ে আসবে। তিনি স্থানীয় অভিজ্ঞতা ও বৈশ্বিক দক্ষতা দিয়ে আমাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপে নেতৃত্ব দিতে প্রস্তুত।

সায়েফ আহমেদ এই পদে বিবেক কুনওয়ারের স্থলাভিষিক্ত হলেন, যিনি বর্তমানে ডেকাথলনের ফ্রান্স সদরদপ্তরে ‘চিফ অব স্টাফ-ভ্যালু চেইন’-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।

সায়েফ আহমেদের এই পদোন্নতি কেবল তার ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং এটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় স্থানীয় প্রতিভার ওপর ডেকাথলনের ক্রমবর্ধমান আস্থারও প্রমাণ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১০

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১১

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১২

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৩

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৪

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৫

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৬

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৭

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

১৮

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

১৯

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

২০
X