কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষাসফর

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষাসফর। ছবি : সৌজন্য
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের শিক্ষাসফর। ছবি : সৌজন্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) এ শিক্ষাসফরের আয়োজন করা হয়।

এ শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সাথে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্য বেশকিছু প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন। এতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রায় ৫০ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকরা অংশ নেন।

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে তারা সেখাকার ৪টি গ্যালারি পরিদর্শন করে বাংলাদেশের দীর্ঘ মুক্তিসংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। গ্যালারি পরিদর্শন শেষে তারা এ বিষয়ে একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ উপহার দেওয়া হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুক হক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আবু তাহের খান।

শিক্ষার্থীরা বাংলা একাডেমির বর্ধমান হাউস, নভেরা আহমেদ প্রদর্শনী কক্ষ, বিভিন্ন বিভাগ, গ্রন্থাগার, পুস্তক বিক্রয় কেন্দ্র ও অন্য ঐতিহাসিক নিদর্শনাদি ঘুরে দেখেন। তারপর সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আবু তাহের খান।

অধ্যাপক মোহাম্মদ আজম তার বক্তব্যের শুরুতে বাংলা একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, সাহিত্য ও সংস্কৃতিকে গভীরভাবে বুঝার জন্য শিক্ষার্থীদের আরও বেশি করে উচ্চতর ও বিস্তৃততর অধয়নের প্রতি মনোযোগী হতে হবে।

এ প্রসঙ্গে তিনি উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরির কোনো শাখা না থাকার বিষয়টিকে অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে আবু তাহের খান বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতেকলমের বাস্তব শিক্ষায় শিক্ষিত করে তুলতে চায় এবং তার অংশ হিসেবেই এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমি ছাড়াও শিক্ষার্থীরা ঐদিন তেজগাঁও পুরোনো বিমানবন্দর জাতীয় সংসদ ভবন, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর স্মৃতিবিজড়িত কার্জন হল, মীর জুমলা তোরণ, কাজী নজরুল ইসলামের সমাধি, ঐতিহাসিক রেসকোর্স ময়দান ইত্যাদি পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X