কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে জিপএক্স ডেমন জিআর ২৫০আর উন্মোচন

ডেমন জিআর ২৫০আর বাইকের উন্মোচন। ছবি : সৌজন্য
ডেমন জিআর ২৫০আর বাইকের উন্মোচন। ছবি : সৌজন্য

বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে জিপিএক্সআই। রোববার (৩১ আগস্ট) বহুল প্রতীক্ষিত জিপিএক্স ডেমন জিআর ২৫০আর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

২০২১ সাল থেকে স্পিডোজ লিমিটেড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে বাংলাদেশের বাজারে জিপিএক্স মোটরসাইকেল সরবরাহ করে আসছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশালে এক্সক্লুসিভ থ্রিএস সেন্টার চালুর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের রাইডারদের কাছে দ্রুত আস্থা অর্জন করেছে।

ইভেন্টে বিশেষ বার্তায় জিপিএক্স থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের জেনারেল ম্যানেজার অ্যাপিচার্ট নাকনৌভাতিম বলেন, বাংলাদেশি রাইডারদের ভালোবাসা ও আস্থার কারণেই বিশ্বের প্রথম জিপএক্স ডেমন জিআর ২৫০আর উন্মোচিত হচ্ছে বাংলাদেশে। আমরা বিশ্বাস করি এই বাইক শুধু একটি মোটরসাইকেল নয়, বরং এটি একটি বিপ্লব।

‘নট জাস্ট এ বাইক- এ রেভুলেশন!’ এই স্লোগানকে সামনে রেখে জিপিএক্স ঘোষণা করেছে, ২৫০ সিসি সেগমেন্টে এই বাইক হবে ভ্যালু ফর মানি, অনন্য পারফরম্যান্স ও সীমাহীন রাইডিং এক্সপেরিয়েন্সের প্রতীক।

চমকপ্রদ ফিচার

জিপএক্স ডেমন জিআর ২৫০আরে রয়েছে,২৪৯.৬ সিসি লিকুইড কুলড ইঞ্জিন (২৯ বিএইচপি পাওয়ার, ২৩ এনএম টর্ক), ৬-স্পিড গিয়ারবক্স, Bosch EFI সিস্টেম, ডুয়েল চ্যানেল এবিএস থ্রি ট্যাকশন কন্ট্রোল, টিএফটি মিটার উইথ স্ক্রিন মনিটরিং, আপসাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন অ্যান্ড ৭ স্টেপ অ্যাডজাস্ট মনো রিয়ার সফট কম্পাউন্ড রেডিয়াল টায়ারস, ৫২০ ও-রিং চেইন, আকর্ষণীয় ডিজাইন, আক্রমণাত্মক লুক এবং প্রিমিয়াম ফিনিশিং এই বাইককে করেছে একেবারেই অনন্য।

দাম ও প্রি-বুকিং অফার

বাংলাদেশে জিপএক্স ডেমন জিআর ২৫০আরের অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে চার লাখ ১৫ হাজার টাকা। প্রথম ১০০ প্রি-বুকিং কাস্টমারের জন্য থাকছে ১৫ হাজার টাকার ক্যাশব্যাক অফার। এছাড়া পরবর্তী ১০০ জন পাবেন এক্সক্লুসিভ সারপ্রাইজ গিফট।

প্রি-বুকিং এখন চলমান রয়েছে দেশের সব জিপিএক্স শোরুমে এবং অফিসিয়াল ওয়েবসাইটে: www.speedoz.com.bd**I বিস্তারিত তথ্য পাওয়া যাবে GPX Rider Club Bangladesh Official Facebook Group-এ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X