কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউতে এসআইসিআইপির দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য
দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য

পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক বাজারে তরুণ প্রজন্মর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কর্মশালা।

২৩ ও ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ‘চাকরি পরামর্শ ও জীবনবৃত্তান্ত উন্নয়ন’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে আয়োজিত হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)।

কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের চাকরি পাওয়ার কৌশল, আধুনিক ও মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরির ধাপ এবং কর্মজীবন উন্নয়নের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতির পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পোন্নয়নে সক্রিয় অবদান রাখতেও সক্ষম হবেন।

কর্মশালায় চাকরি ও জীবনবৃত্তান্ত উন্নয়ন বিষয়ে পরামর্শ প্রদান করেন, আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, সাসনেক্স লিমিটেডের পরিচালক আলেয়া আক্তার, স্নোটেক্স গ্রুপের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ফাহিম মুবাশশির, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, স্ট্যান্ডার্ড গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. রেজাউল করিম, ফকির ফ্যাশন লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ভাস্কর চন্দ্র দে, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ব্যবস্থাপক মো. ইমরান কামাল, এসআইসিআইপি-বিজিএমইএ প্রধান সমন্বয়ক মুনির চৌধুরী, সমন্বয়ক মো. আশফাকুর রহমান রাজিব। কর্মশালায় প্রায় ১০০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X