কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিডেন্স হাউজিং লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর

এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ‍ছবি : সংগৃহীত
এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ‍ছবি : সংগৃহীত

ক্রিডেন্স হাউজিং লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে, ক্রিডেন্স হাউজিং লিমিটেড ও এমটিবির গ্রাহকেরা গৃহঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজে গ্রহণের সুযোগ পাবেন।

রাজধানীর গুলশানে এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ক্লায়েন্টরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা এবং প্রতিযোগিতামূলক সুদের হারে সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ গ্রহণ করতে পারবেন।

এ সময় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) এস. এ. আজগর মহিউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার সাখাওয়াৎ হোসেন জুবায়ের, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কণিকা কবীর, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহাদী হাসান, হেড অব সেলস রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং ব্যাংকের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X