কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন। সৌজন্য ছবি
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন। সৌজন্য ছবি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি ফার্মেসি পেশার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল ফার্মাসিস্ট হয়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মো. মাহবুবুল হক।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। এছাড়া ভিডিও কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফার্মেসি বিভাগের অগ্রগতিতে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, ট্রেজারার, রেজিস্ট্রার এবং আমন্ত্রিত অতিথিসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনটির অন্যতম আকর্ষণ ছিল কেক কাটা, যেখানে সব অতিথি একসঙ্গে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আসমা কবিরের ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি সব অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং অনুষ্ঠানের স্পন্সর— ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X