বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মকর্তারা এবং ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক এহসানুল হক মিলন বলেন, দারিদ্র্যমুক্ত মেধাবী জাতি গড়ার যে স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন তা বাস্তবায়নে অগ্রণী পালন করছে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট।

তিনি আরও বলেন, বিগত বিএনপি সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত করেছিলেন বলেই আজ তার এত জনপ্রিয়তা। আবারও যদি দেশের সেবা করার সুযোগ পান তবে বর্তমানে শিক্ষা খাতে যে অব্যবস্থাপনা তা দূর করে নকলমুক্ত শিক্ষিত ও স্কিল জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবেন।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি ন্যাশনাল স্কিল প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ড. মাহাবুবুর রহমান মোল্লা এ সুবিধাবঞ্চিত অঞ্চলে কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন যে, একটি কলেজ বা স্কুল একটি অঞ্চলকে আলোকিত করে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X