কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ এর আয়োজন। সৌজন্য ছবি
হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ এর আয়োজন। সৌজন্য ছবি

আজকের আধুনিক বিশ্বে, যেখানে কূটনীতি একদিকে উত্তপ্ত আবার অন্যদিকে অস্থিতিশীল, প্রতিটি নাগরিকের উচিত তার দেশের লক্ষ্য ও উদ্দেশ্য বোঝার ক্ষমতা অর্জন করা। কূটনীতি শান্তি, মানবাধিকার এবং বৈশ্বিক চুক্তির পথ তৈরি করে। কূটনীতির গুরুত্ব উল্লেখ করে হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ এর আয়োজন করা হয়েছে। হরাইজন ডিপ্লোমেসি নেটওয়ার্ক কূটনীতি, চুক্তি প্রণয়ন এবং অগ্রগতিমূলক সিদ্ধান্ত গ্রহণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর কম্পাস এডুকেশন লিমিটেডে হরাইজন ডিপ্লোমেসি নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে ৮টি কমিটিতে ৩০০ ডেলিগেট অংশ নেন। এ সময় তারা নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল— ‘আফ্রিকার হর্ন অঞ্চলে সামুদ্রিক জলদস্যুতা একটি আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ হিসেবে মোকাবিলা ও এর বৈশ্বিক বাণিজ্য পথের উপর প্রভাব’ থেকে শুরু করে ‘পারমাণবিক উপাদান পাচারের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় রাষ্ট্রগুলোর ভূমিকা।’

অনুষ্ঠানে কম্পাস এডুকেশন লিমিটেড জ্ঞান-অংশীদার (নলেজ পার্টনার) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়োজনে প্রতিষ্ঠানটি একাডেমিক সহায়তা ও ভেন্যু সহায়তার মাধ্যমে সম্মেলনের সফল আয়োজন নিশ্চিত করেছে।

আয়োজনে সচিব জেনারেল সাদাফ সিপার প্রচুরজো, ডিরেক্টর জেনারেল সামিউল আদিয়াত স্রেও এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স শৌমিক বড়ুয়াগুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের পাশাপাশি নির্বাহী বোর্ড সদস্য, সেক্রেটারিয়েট এবং আয়োজক দল নিরলসভাবে কাজ করেছেন। একাডেমিক ও লজিস্টিক্স থেকে শুরু করে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মিডিয়া পর্যন্ত প্রতিটি বিভাগ সম্মেলনকে এক স্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করতে মুখ্য ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের সমাপনী দিনটি ছিল উচ্ছ্বাসে পরিপূর্ণ। টানা দুই দিন গুরুতর কূটনীতি করার পর, কূটনীতিকরা আনন্দের সঙ্গে নিজেদের একটি স্বস্তিদায়ক পরিবেশে মেলে ধরেছিলেন। এতে অ্যাংকর মিউজিক ব্যান্ডের পরিবেশনা আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছিল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X