কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউর শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে আইএসইউতে অনুষ্ঠিত সেমিনারে অতিথিরা। ছবি : সৌজন্য
শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে আইএসইউতে অনুষ্ঠিত সেমিনারে অতিথিরা। ছবি : সৌজন্য

উচ্চ শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) মহাখালী ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের উপস্থিতিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর এই আয়োজনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.আহমেদ মুসতাফা।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আইএসইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি জানান, শিক্ষকদের মানোন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষকরা যেন সক্রিয়ভাবে পাঠদানে অংশগ্রহণ করেন এবং একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষার গুণগত মানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

অধ্যাপক ড.আহমেদ মুসতাফা বলেন, গবেষণা এবং শিক্ষকতা—এই দুই বিষয় পাশাপাশি চলে। ভালো শিক্ষক হতে চাইলে ভালো গবেষকও হতে হবে। তা না হলে আপনি সারাজীবন শুধু লেকচারার হিসেবেই থেকে যাবেন। কিন্তু আপনি যদি প্রফেসর হতে চান, অর্থাৎ সত্যিকারের জ্ঞান বিতরণ বা ‘প্রফেস’ করতে চান, তাহলে আপনাকে গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সেরা ক্যারিয়ার গড়ে তুলতে নিজেদের নেটওয়ার্কিং বা যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করতে হবে।

‘সেমিনার অন মেক ইউর টিচিং ভিজিবল’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।

অধ্যাপক ড. আহমেদ মুসতাফা যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X