কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪ দিনের রিটার্ন পলিসি চালু করল দারাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তার সব মার্কেটপ্লেস পণ্যের জন্য ১৪ দিনের রিটার্ন পলিসি চালু করেছে। এই নতুন নিয়মের মাধ্যমে গ্রাহকরা বছরের যে কোনো সময় আরও স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন।

এর আগে এই সুবিধা শুধু দারাজমল পণ্যের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে নতুন এই পলিসি সমগ্র প্ল্যাটফর্মের প্রযোজ্য ক্যাটাগরিসমূহে কার্যকর থাকবে। গ্রাহকরা ডেলিভারির দুই সপ্তাহের মধ্যে পণ্য ফেরত দিতে পারবেন, যদি তা অব্যবহৃত অবস্থায় থাকে এবং প্যাকেজিং ও এক্সেসরিজ অক্ষুণ্ণ থাকে।

গ্রাহকের আস্থা ও সুবিধা বাড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান। তিনি বলেন, ‘আমরা রিটার্ন উইন্ডো ৭ থেকে ১৪ দিনে বৃদ্ধি করেছি, যাতে গ্রাহকরা বছরের যে কোনো সময় বিশ্বাসের সঙ্গে কেনাকাটা করতে পারেন।’

কীভাবে রিটার্ন করবেন?

রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে, সঙ্গে রয়েছে ফ্রি কালেকশন বা ড্রপ-অফ পয়েন্টের সুবিধা। রিফান্ডের মধ্যে ডেলিভারি চার্জও অন্তর্ভুক্ত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ দেশের ই-কমার্স খাতে নতুন মানদণ্ড তৈরি করবে। বর্তমানে বেশিভাগ প্ল্যাটফর্মে পণ্যের ধরনভেদে এক থেকে সাত দিনের রিটার্ন সুবিধা থাকলেও দারাজের এই নীতি গ্রাহকসেবার দিক থেকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X