কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে ‘ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কিটসের পৃষ্ঠপোষকতায় এবং আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর) এর উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত ম্যারাথন প্রতিযোগিতা “ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন ২০২৫ (সংস্করণ-৪)” । এবারের আসরের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “One Run, One Voice, One Unity” ।

এই আয়োজনে দেশি-বিদেশি দুই হাজারেরও বেশি রানার অংশ নিয়েছেন, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ রানিং ইভেন্ট হিসেবে বিবেচিত। শনিবার ভোর ৫:১৫ মিনিটে শুরু হয় ম্যারাথনের এই আয়োজন। ২১.৫ কিলোমিটার হাফ ম্যারাথনসহ ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং ছোট বাচ্চা এবং পরিবারের কথা চিন্তা করে ১ কিলোমিটারের রেস ক্যাটাগরি রেখেছিল আয়োজক প্রতিষ্ঠান। ২১.৫ কিলোমিটারের জন্য ৩ ঘণ্টা ৩০ মিনিট, ১৫ কিলোমিটারের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট এবং ৭.৫ কিলোমিটারের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারিত করা হয়েছিল রেসারদের জন্য।

এই কার্যক্রম সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার বলেন, ‘আজকের ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন-এ টাইটেল স্পন্সর হিসেবে অংশ নিতে পেরে আমরা গর্বিত। Funtastic Hebby Energy কেবল একটি বিস্কিট নয়, এটি শরীরের ইমিউনিটি বুস্ট করে, যাতে আছে ভিটামিন ডি, ই, ক্যালসিয়াম এবং জিঙ্ক যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন সেই শক্তি এবং অনুপ্রেরণারই প্রতীক। এখানে দেশি-বিদেশি হাজারো রানার, একসাথে মিলিত হয়েছেন ‘One Run, One Voice, One Unity’ এই বার্তাকে সামনে রেখে।’

ম্যারাথন প্রতিযোগিতা শেষে আকর্ষণীয় পুরস্কার ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজ মানি হিসেবে বাইসাইকেলসহ ২০টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় রানারদের মাঝে। পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র প্রোগ্রামে রানারদের মাঝে পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X